সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইরানকে এবার কড়া হুঁশিয়ারি দিলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের একটি অনুষ্ঠানে তিনি বলেন, হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বাস্তবায়নকারী মার্কিন জাহাজগুলোর উপর হামলা চালায় তবে ইরানকে পৃথিবীর মানচিত্র হতে মুছে ফেলা হবে।

ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন যে শান্তি আলোচনার ক্ষেত্রে ইরান এখনো পর্যন্ত ‘অনেক বেশি নমনীয়’। সেই সাথে ওই অঞ্চলে তিনি মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি করার ওপরও জোর দেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পূর্বের তুলনাতে আমাদের নিকট এখন বহু উন্নতমানের প্রচুর অস্ত্র ও গোলাবারুদ আছে। আমাদের নিকট সেরা সকল সরঞ্জাম রয়েছে। সারা বিশ্বে আমাদের সামরিক সরঞ্জাম ও ঘাঁটি ছড়িয়ে রয়েছে। সে সবগুলো সরঞ্জামে একদম পরিপূর্ণ।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর