ইরানের সর্বশেষ হামলাতে ইসরাইলের মোট ২৮ স্থানে ক্ষয়ক্ষতি
ইরানের সর্বশেষ দফার হামলার ফলে ইসরাইলের মধ্যাঞ্চলের কমপক্ষে ২৮টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। এ হামলার কারণে এক ব্যক্তি মাঝারি মাত্রায় আহত হন।
ইসরাইল জরুরি সেবাবিভাগের তথ্য অনুসারে, ইরান ক্ষেপণাস্ত্রে গুচ্ছ বোমা ব্যবহার করার জন্য ইসরাইলে কমপক্ষে ২৮ স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। চিকিৎসাকর্মীরা জানিয়েছে, রামাত গান, বনে ব্রাক ও গিভাতায়িমে এই হামলার ঘটনা ঘটে। ইরানের এ হামলাতে চল্লিশের কোঠায় থাকা একজন ব্যক্তি মাঝারি মাত্রার আহত হন।
স্বাধীনতার বার্তা / মেবি
