ইরানের সাবেক প্রেসিডেন্ট নিহত
২০০৫ হতে ২০১৩ সাল অবধি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহমুদ আহমেদিনেজাদ। তিনি ইসরাইলি-মার্কিন বিমান হামলার কারণে নিহত হন বলে দাবি করে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম।
ইরানি লেবার নিউজ এজেন্সির মাধ্যমে গতকাল (১ মার্চ) সংবাদমাধ্যম জেরুজালেম এই খবর দেয়।
সেই প্রতিবেদনে বলা হয়, উত্তর-পূর্ব তেহরানের নার্নাকে আহমেদিনেজাদের বাসভবনে হামলা করা হয়। এর ফলে বেশ কয়েকজন দেহরক্ষীও নিহত হন।
কিন্তু স্বাধীনভাবে এই তথ্য নিশ্চিত করাযায়নি। এছাড়াও ইরান কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানায়নি।
প্রেসিডেন্ট হওয়ার পূর্বে, তিনি আরদাবিল প্রদেশের গভর্নর ও তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
