সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইরানের পাঠানো সর্বশেষ শান্তি প্রস্তাবটি খুব দ্রুত পর্যালোচনার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই প্রস্তাবটি গৃহীত হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বেশ সংশয় প্রকাশ করেন।

গতকাল (২ মে) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন।

পোস্টে ট্রাম্প লিখেন, ‘ইরান আমাদের নিকট যে পরিকল্পনা শান্তি প্রস্তাব পাঠায়, সেটি আমি খুব শিগগিরই পর্যালোচনা করে দেখব। কিন্তু এটি গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করছি না। এটির কারণ হচ্ছে গত ৪৭ বছর যাবৎ তারা মানবতা ও বিশ্বের যা যা ক্ষতি করা হয়েছে, তার জন্য তারা এখনো অবধি মূল্য পরিশোধ করেনি।’

ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থানকালে এ মন্তব্য করেছেন। ইরানের পক্ষ হতে নতুন প্রস্তাবে কী বিষয় আছে, সেটি সম্পর্কে বিস্তারিত এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। কিন্তু ট্রাম্পের এই বক্তব্যের পরে দু'দেশের চলমান উত্তেজনা নিরসনের সম্ভাবনা আরো ক্ষীণ হয়ে পড়ল বলে ধারণা করা যাচ্ছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর