সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এ সময়ে ইরানে কোনো রকম স্থল সেনা মোতায়েনের কথা ভাবছে না। মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে ডোনাল্ড ট্রাম্প এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানে স্থল সেনা প্রেরণ করার চিন্তা এখন ‘সময়ের অপচয়’ করা হবে। ট্রাম্প টেলিফোনে এনবিসিকে বলেছেন, ‘এইটা শুধুমাত্র সময়ের অপচয়। তারা ধীরে ধীরে তাদের সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনীকেও হারিয়ে ফেলেছে। তারা যেটি হারাতে পারে সেটি হারায়।’ ইরানে যদি বিদেশি সেনা মোতায়েন করা হয় তাহলে আক্রমণকারীদের জন্য বিপর্যয় ঘটবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির এরূপ মন্তব্য উড়িয়ে দিয়েছেন তিনি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর