ইরানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড
ইরানের তেহরান হতে অন্তত ৩০ কিলোমিটার পশ্চিমে একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে ৮ জন নিহত ও ৩৬ জন আহত হন। আন্দিশেহ শহরের আরঘাভান শপিং সেন্টারে এই অগ্নিকাণ্ড ঘটেছে।
ভবনটিতে ২৫০টিরও অধিক বাণিজ্যিক ইউনিট ছিল বলে জানা যায়। ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) আন্দিশেহ শহরের দমকল বিভাগের প্রধান আলি পাইদারানের বরাত দিয়ে জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার (৫ মে) বিকেল বেলা আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ভবনটির বাইরের অংশে ব্যবহৃত দাহ্য উপকরণের জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। কিন্তু আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি।
এ ঘটনাতে দোষী ব্যক্তিদের ও সম্পত্তি উন্নয়নকারী সংস্থাকেও শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য আদেশ জারি করা হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
