ইরানে স্কুলে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে
ইরানের মিনাবে মেয়েদের একটি স্কুলে শনিবারে (২৮ ফেব্রুয়ারি) হামলা করা হয়। এই হামলার ঘটনাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ জনে।
এই দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের দ্বারা বিচার বিভাগ অনুমোদিত মিজান নিউজ এজেন্সি এ খবর প্রকাশ করে।
মিনাবের প্রসিকিউটর এর
পূর্বে এ হামলাতে মোট ৯৫ জন নিহত হওয়ার কথা জানায়।
হরমোজগান গভর্নর অফিসের তথ্য অনুসারে, এ প্রদেশের মিনাবের শাজারে তাইয়েবা বালিকা বিদ্যালয়ে সকালের শিফটে সর্বমোট ১৭০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। যার ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।
স্বাধীনতার বার্তা / মেবি
