ইরানে হামলা বিষয়ে কী বললো রাশিয়া
ইরানের সাথে পারমাণবিক আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র আসলে এক সামরিক অভিযানের প্রস্তুতি নিয়েছিলো। ঠিক এমনটাই মনে করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু দিমিত্র মেদভেদেভ।
এখন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান পদে দায়িত্ব পালন করেন মেদভেদেভ।
তিনি বলেছেন, ‘শান্তিরদূত আরো একবার নিজেদের আসল চেহারা দেখিয়ে দিয়েছে। ইরানের সাথে যত আলোচনা হয়েছিলো তা সবই ছিল অভিযান আড়াল করার একটি কৌশল। এই নিয়ে কারো মনে কোনো রকম সংশয় নেই।’
স্বাধীনতার বার্তা / মেবি
