সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাথে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের ফলে ইরানে এখন অবধি প্রায় ২৪৩ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন বলে জানায় দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।এইদিকে ইরানের ইয়াজদ শহরে বিস্ফোরণের বিকট শব্দের ফলে সৃষ্ট তীব্র আতঙ্ক ও মানসিক চাপে ১০ বছর বয়সী একজন কন্যাশিশুর মৃত্যু হয়েছে বলে জানায় দেশটির সংবাদ সংস্থা ফারস নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, শহরের বাইরে একটি সামরিক অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার কারণে বিস্ফোরণ ঘটেছে।

ইয়াজদ প্রদেশের উপ-গভর্নরের দ্বারা জানানো হয়, বিস্ফোরণের শব্দের ফলে শিশুটি প্রচণ্ড ভয় পেয়েছে ও গুরুতর মানসিক আঘাতে তার মৃত্যু হয়েছে।

যুদ্ধ পরিস্থিতির জন্য ইরানে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের উপর মানসিক ও মানবিক প্রভাব বৃদ্ধি পাচ্ছে বলে এসব ঘটনাতে উদ্বেগ তৈরি হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর