সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চলমান ইরান যুদ্ধ আরম্ভ হওয়ার পর হতে এখন অবধি প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় করে বলে জানান পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা জুলস জে হার্স্ট। 

গতকাল (২৯ এপ্রিল) তিনি মার্কিন কংগ্রেসের হাউস আর্মড সার্ভিসেস কমিটিকে জানিয়েছেন, এ ব্যয়ের একটি বড় অংশই গোলাবারুদ ব্যবহারে খরচ করা হয়। এছাড়াও সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও ক্ষতিগ্রস্ত কিংবা ব্যবহৃত সরঞ্জাম প্রতিস্থাপনেও উল্লেখযোগ্য অর্থ ব্যয় করা হয়।

এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন যাবৎ তথ্য চেয়ে আসছিলেন আইনপ্রণেতারা। এই প্রসঙ্গে এই কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য এডাম স্মিথ বলেছেন, আমরা অনেকদিন যাবত এ তথ্য জানতে আগ্রহী ছিলাম, তবে কেউই এতদিন পর্যন্ত নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি। এই যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এখন নানা রকম রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এটির কারণ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২৭ অর্থবছরের জন্য প্রস্তাব দেওয়া ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট নিয়েও বেশ আলোচনা চলমান রয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর