ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে ইতিবাচক পরিবেশে আলোচনা
ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মাঝে ইতিবাচক পরিবেশে আলোচনা চলছে বলে জানান কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা। ইসলামাবাদে শুরু হওয়া সরাসরি এই আলোচনা প্রায় দুই ঘণ্টা চলার পরে নৈশভোজের বিরতি দেয়া হয়। ফের এ আলোচনা শুরু হবে বলে জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র অনুসারে, এই আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে বলা হচ্ছিল যে, দুই দেশের প্রতিনিধিরা পরোক্ষভাবে আলোচনাতে অংশগ্রহণ করবেন। কিন্তু এরপর পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতিতে সরাসরি আলোচনা শুরু হয়েছে।
ইরানের সূত্র অনুসারে, দেশটির সম্পদ ছাড় হতে যাচ্ছে, এরপর কিছু পরিবর্তনও হয়।
এইটি ভীষণ প্রাথমিক পর্যায় বলে এখনো এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য সকলকে অপেক্ষা করতে হবে। আল–জাজিরা বলছে, এটি রুদ্ধদ্বার বৈঠক। ধীরে ধীরে তথ্য আসছে তবে সেটি তাৎক্ষণিকভাবে যাচাই করা বেশ কঠিন। সঠিক তথ্যের জন্য আরো অপেক্ষা করতে হবে।
স্বাধীনতার বার্তা / মেবি
