সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি ‘অসদাচরণ’ করে তাহলে দেশটিতে ফের সামরিক হামলা চালানো হতে পারে।

গতকাল (২ মে) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম্প বলেছেন, ইরানের সাথে একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা সম্পর্কে তাকে অবহিত করা হয়। তিনি এখন ওই চুক্তিটির চূড়ান্ত লিখিত খসড়ার অপেক্ষাতে রয়েছেন।

ফের হামলা শুরুর সম্ভাবনা রয়েছে কি না— এরূপ প্রশ্নে ট্রাম্প সরাসরি উত্তর না দিলেও তিনি বলেছেন, ‘ইরান যা যা করেছে, সেটির জন্য তারা এখনো পর্যন্ত যথেষ্ট মূল্য দেয়নি। আমি এখনই কোনো কিছু নিশ্চিত করে কিছু বলতে চাই না। কিন্তু তারা যদি খারাপ কিছু করে তাহলে অবশ্যই হামলার সম্ভাবনা আছে।’

এইদিকে ইরান তাদের ১৪ দফার নতুন প্রস্তাবে হরমুজ প্রণালি উন্মুক্ত করা ও মার্কিন অবরোধ তুলে নেয়ার কথা বলে। কিন্তু পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার এই বিষয়টি তারা পরবর্তী সময়ের উদ্দেশ্যে তুলে রাখার প্রস্তাব দেয়। যুক্তরাষ্ট্র এ প্রস্তাব মেনে নেবে কি না, সেটি নিয়ে এখনো পর্যন্ত কোনো ধোঁয়াশা কাটেনি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর