সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইন্দোনেশিয়াতে ১১ জন আরোহী সহকারে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ। বর্তমানে বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আছে। শনিবার (১৭ জানুয়ারি) একটি প্রতিবেদনে সংবাদমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এই তথ্য জানিয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১টা ১৭ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে ওই বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল। নিখোঁজ হওয়ার সময় 'এটিআর-৪২-৫০০' মডেলের ফ্লাইটটি জাকার্তা হতে মাকাসার অভিমুখে যাচ্ছিল বলে জানা গেছে।

মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানিয়েছেন, বিমানের সর্বশেষ অবস্থান শনাক্ত হওয়া মাকাসারের পার্শ্ববর্তী মারোস রিজেন্সির একটি পাহাড়ি এলাকাতে অনুসন্ধান দল মোতায়েন করা হয়।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে, দক্ষিণ কালিমানতান প্রদেশ হতে উড্ডয়নের কিছুক্ষণের মাঝেই ৬জন যাত্রী ও ২জন ক্রু সদস্য নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে করে বিমানে থাকা সকলেই নিহত হন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর