সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

হরমুজ প্রণালিতে অন্তত ২ হাজার জাহাজে প্রায় ২০ হাজার নাবিক আটকা আছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পরে হতে আটকা পড়েন তারা। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) এই তথ্য জানায়।

এ জাহাজগুলোর মাঝে আছে তেল ও গ্যাস ট্যাংকার, বাল্ক ক্যারিয়ার, কার্গো জাহাজ ও পর্যটকবাহী ক্রুজ লাইনার।

আইএমও জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর হতে প্রণালিটিতে জাহাজের উপর কমপক্ষে ১৯টি হামলা করা হয়েছে। এতে করে প্রায় ১০ জন নাবিক নিহত ও ৮ জন আহত হন। সংস্থাটি এর পূর্বে সতর্ক করেছিল উপসাগরে আটকে পড়া এই জাহাজগুলোতে খাদ্য, জ্বালানি ও পানির পরিমাণ ধীরে ধীরে কমে আসছে।

আইএমওর সামুদ্রিক নিরাপত্তা বিভাগের পরিচালক ড্যামিয়েন শেভালিয়ার মার্চ মাসে বলেছেন, ‘আধুনিক যুগে এসেও এত বিপুলসংখ্যক নাবিকের আটকে পড়ার কোনো রকম নজির নেই।’

আইএমও সংঘাতের সকল পক্ষকে হামলা হতে বিরত থাকার আহ্বান জানায়, যাতে করে নাবিকদের নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর