হরমুজ প্রণালিতে মাইন স্থাপন
হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের অন্তত ২০ শতাংশ প্রবাহিত হয়েছে। দৈনিক কমপক্ষে ৩১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এ সংকীর্ণ নৌপথ ব্যবহার করে বিশ্ববাজারে পৌঁছানো হয়। মার্কিন কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানায়, ইরান বৃহস্পতিবার (১২ মার্চ) এ প্রণালিতে মাইন স্থাপন শুরু করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গর্ব করে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের নৌবাহিনী ধ্বংস করে দিয়েছে, ঠিক তখন মার্কিন কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালি বন্ধে ছোটো ছোটো নৌযান ব্যবহার করছে ইরান।
ইরান এ সংকীর্ণ পথ বন্ধ করতে পারে, এইটা যুক্তরাষ্ট্রের পূর্বের প্রশাসনের যুদ্ধ পরিকল্পনাকারীদের নিকট দীর্ঘদিন যাবৎ প্রত্যাশিত ছিল। কিন্তু এটি স্পষ্টতই ট্রাম্প প্রশাসনকে অবাক করে দেয়।সিএনএন বৃহস্পতিবার (১২ মার্চ) একটি প্রতিবেদনে জানায়, ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা গোপন এক ব্রিফিংয়ে আইন প্রণেতাদের বলেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিক্রিয়ার ফলে ইরান প্রণালি বন্ধ করতে পারে এরূপ সম্ভাবনা সম্পর্কে পূর্বে কখনো ভেবে দেখেননি।
রিপাবলিকান ও ডেমোক্রেটিক প্রশাসনে দায়িত্ব পালনকারী একজন সাবেক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘এরূপ পরিস্থিতি প্রতিরোধ করার পরিকল্পনা করা ... কয়েক দশক যাবৎ মার্কিন জাতীয় নিরাপত্তা নীতির একটি ভিত্তি নীতি।’ যুদ্ধ শুরু হলেও ট্রাম্প প্রশাসন এই বিষয়ে পূর্ব হতে পরিকল্পনা না নেওয়ার জন্য বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
স্বাধীনতার বার্তা / মেবি
