সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার জন্য উচ্চপর্যায়ের একটি বহুজাতিক প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিবে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ এই তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে জানানো হয়েছে, সাম্প্রতিক হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়া দ্বারা পরিচালিত একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এর পরই এই দেশটি গুরুত্বপূর্ণ এ সমুদ্রপথে নিজেদের কৌশলগত অবস্থান পর্যালোচনার এক অংশ হিসেবে এই বৈঠকে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়।

যুক্তরাজ্য ও ফ্রান্সের সহসভাপতিত্বে ভার্চুয়ালি এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির পক্ষ হতে মেজর জেনারেল উ কিয়ং-সুক এ সম্মেলনটিতে প্রতিনিধিত্ব করবেন।

প্রণালির নিরাপত্তা রক্ষা ও নৌযান চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে এই সম্মেলনে বিস্তারিত আলোচনা হতে পারে বলে ধারণা করা যায়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর