সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানান, হরমুজ প্রণালি ফের খোলার জন্য একটি কার্যকর পরিকল্পনা করার জন্য মিত্রদের সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য।

স্টারমার জানান, এইটা স্পষ্ট যে মার্কিন সামরিক অভিযানে ইরানের এই “ঘৃণ্য শাসনের” সামরিক সক্ষমতা “দারুণভাবে দুর্বল” হয়ে পড়ছে।

কিন্তু এ যুদ্ধের পরে ইরানের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের ক্ষমতা সীমিত করার জন্য ও আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ করার জন্য একটি “আলোচনাভিত্তিক চুক্তির” দরকার হবে বলে মনে করছেন তিনি।

স্টারমার বলেছেন, “বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য ” হরমুজ প্রণালি অবশ্যই আবার খুলে দিতে হবে।

“এইটি কোনোমতেই সহজ কোনো কাজ নয়” বলেছেন তিনি।

আর সেই জন্য নৌ-চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যুক্তরাজ্য “আমাদের সকল বন্ধুদের নিয়ে একটি বাস্তবায়নযোগ্য পরিকল্পনা” তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর