হিজবুল্লাহর জন্য ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি বললেন নেতানিয়াহু
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কর্মকাণ্ডের ফলে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি ‘অর্থহীন’ হয়ে পড়ছে বলে দাবি করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রবিবার (২৬ এপ্রিল) সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তিনি এ মন্তব্য করেছেন।
নেতানিয়াহু বলেছেন, ‘এটা বুঝতে হবে যে হিজবুল্লাহর পক্ষ হতে চুক্তির শর্ত লঙ্ঘন মূলত যুদ্ধবিরতিকে অকার্যকর কিংবা ভেঙে দিচ্ছে।’
গত বৃহস্পতিবার ইসরাইল ও লেবাননের মাঝে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু চুক্তি নবায়নের পর হতেই দুই পক্ষের মাঝে উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার নানা রকম খবর পাওয়া যাচ্ছে।
এইদিকে হিজবুল্লাহ ইসরাইলের এ অভিযোগকে ‘অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করে দিয়েছে। উল্টো ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হিজবুল্লাহ জানায়, ইসরাইলি বাহিনী ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ও লেবাননের ভূখণ্ডে অবস্থান করে তারা চুক্তির শর্ত ভঙ্গ করছে।
গোষ্ঠীটি আরও দাবি করছে যে, তাদের পরিচালিত হামলাগুলো শুধুমাত্র ইসরায়েলি লঙ্ঘনের বিরুদ্ধে আত্মরক্ষামূলক একটি পাল্টা ব্যবস্থা।
স্বাধীনতার বার্তা / মেবি
