সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং গোয়েন্দা সহযোগিতার অভিযোগে দোষী সাব্যস্ত একজন ব্যক্তিকে ফাঁসি দেয় ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানায়। ফাঁসি কার্যকর হওয়া ওই ব্যক্তির নাম হচ্ছে এহসান আফরেশতেহ। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নেপালে মোসাদের নিকট হতে প্রশিক্ষণ নিয়েছিল ও পরে ইসরাইলকে ইরানের সকল গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জাতীয় গোয়েন্দা তথ্য সরবরাহ করে।

ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখার পরে আজ (১৩ মে) সকালে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

কিন্তু মানবাধিকার সংগঠনগুলো এই রকমের মামলাতে ইরানের বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলা হচ্ছে। কিছু সংগঠনের দাবি, স্বীকারোক্তি আদায়ে জোরপূর্বক চাপ প্রয়োগ করা হয়েছে ও বহু ক্ষেত্রেই বিচারপ্রক্রিয়া স্বাধীন ও নিরপেক্ষ না।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর