গ্রিনল্যান্ড ইস্যুতে ম্যাকরনের পাঠানো বার্তার স্ক্রিনশট শেয়ার করেছেন ট্রাম্প
গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের পাঠানো একটি বার্তার স্ক্রিনশট প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২০ জানুয়ারি) একটি প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এই তথ্য জানিয়েছে।
ট্রুথ সোশ্যালে পোস্ট করা ওই স্ক্রিনশটের ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, 'এটি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের একটি নোট।' স্ক্রিনশটে আংশিকভাবে লিখা রয়েছে —'আমার বন্ধু ট্রাম্প, সিরিয়া ইস্যুতে আমরা সম্পূর্ণ একমত। ইরান নিয়ে আমরা বেশ বড় কিছুই করতে পারি। তবে গ্রিনল্যান্ড নিয়ে আপনি কী করছেন, আমি সেটি বুঝতে পারছি না।'
সাম্প্রতিক গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন ম্যাকরন। একই সাথে গাজা পুনর্গঠন তদারকির জন্য প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেয়ার ট্রাম্পের আমন্ত্রণও প্রত্যাখ্যান করেন ফরাসি প্রেসিডেন্ট।
ম্যাকরনের আমন্ত্রণ প্রত্যাখ্যান বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেছেন, 'ওকে কেউই চায় না'। একই সাথে ফরাসি ওয়াইনের উপর বড় অঙ্কের শুল্ক আরোপের সম্ভাবনার কথাও তুলে ধরেছেন তিনি।
স্বাধীনতার বার্তা / মেবি
