সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইসরায়েলি সামরিক বাহিনীর হয়ে গাজা সিটিতে গণহত্যা চালায় যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ নানা দেশের অন্তত ৫০ হাজার দ্বৈত নাগরিক। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডিক্লাসিফাইড ইউকের তথ্যমতে, ফিলিস্তিনিদের উপর নির্মম বর্বরতা চালানো দ্বৈত নাগরিকদের মাঝে সবচেয়ে অধিক হচ্ছে ইসরায়েলি-মার্কিনি। যুক্তরাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৩শ'রও অধিক নাগরিক আইডিএফের হয়ে সরাসরি অংশ নেয় এ গণহত্যাতে। 

এই নির্মম অত্যাচারে ৬ হাজার ৪শ' ফরাসি নাগরিকও ছিল। এছাড়াও ৪ হাজারের অধিক ইসরায়েলি-জার্মানি নাগরিক, ৫ হাজারেরও অধিক রুশ-ইসরায়েলি নাগরিকও গাজা সিটিতে গণহত্যা দায়ে অভিযুক্ত হন। ইউক্রেন, ব্রিটেনসহ ইউরোপের নানা দেশের অনেক নাগরিক ইসরায়েলের হয়ে এই আগ্রাসন চালিয়ে গেছে।

ইসরায়েলের বিরুদ্ধে সরব ইউরোপের যে গুটিকয়েক দেশ রয়েছে তার মাঝে সব চাইতে অধিক আলোচিত দেশ হচ্ছে স্পেন। এ দেশের প্রায় চার শতাধিক দ্বৈত নাগরিক গাজা গণহত্যাতে অংশগ্রহণ করেছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর