সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইরান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী একটি ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ও আইআরএনএ জানায়, ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোকে যুদ্ধ বন্ধ করার জন্য তেহরানের নেয়া বিভিন্ন কৌশলগত ও কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে অবহিত করেছেন।

এই সময় আরাগচি জোর দিয়ে বলেছেন, অঞ্চলজুড়ে শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর জন্য ইউরোপীয় দেশগুলোর গঠনমূলক ভূমিকা পালন করা খুবই জরুরি। অপরদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বর্তমান কূটনৈতিক আলোচনা ও উদ্যোগের প্রতি প্যারিসের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, দুই পক্ষের মাঝে চলমান এ আলোচনা অচিরেই মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে পারে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর