সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইরানের সাথে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার পরে তেহরানের উপর ক্ষুব্ধ হয়ে উঠেন মার্কিন প্রেসিডেন্ট। এ পরিস্থিতিতে ট্রাম্প বড় রকমের সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছেন বলে খবর পাওয়া যায়। আলোচনাতে অগ্রগতি না হওয়ার কারণে পূর্বের চেয়ে এখন সামরিক বিকল্পের এই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

আলোচনার ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলমান অবরোধ ও ইরানি নেতৃত্বের মাঝে অভ্যন্তরীণ বিভক্তি ট্রাম্পের হতাশার একটি প্রধান কারণ। ট্রাম্প মনে করেন, এ অভ্যন্তরীণ কোন্দলের জন্য পরমাণু সমঝোতা কিংবা আলোচনার বিষয়ে ইরান প্রয়োজনীয় বড় কোনো প্রকার ছাড় দিতে পারছে না।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর