সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

যুক্তরাষ্ট্রের সাথে আসন্ন আলোচনার পূর্বে যুদ্ধবিরতি নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ইরান। দেশটির রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি জানান, এরূপ কোনো যুদ্ধবিরতি তারা চান না, যেটি প্রতিপক্ষকে ফের শক্তি সঞ্চয় করে নতুন করে হামলা করার সুযোগ করে দেয়। তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে একটি বৈঠকে তিনি বলেছেন, আলোচনার উপর ভিত্তি করে ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনাতে সম্মতি হয়েছে।

রাভানচি বলেছেন, ‘ইরান সর্বদা কূটনীতি ও সংলাপকে স্বাগত

জানিয়েছে, কিন্তু এরূপ সংলাপ নয় যেটি ভুল তথ্যের উপর ভিত্তি করে প্রতারণার উদ্দেশ্যে পরিচালিত করা হয় ও ভবিষ্যতে সামরিক আগ্রাসনের পথ তৈরি করে।’

তিনি আরও বলেছেন, ‘আমরা এমন কোনো প্রকার যুদ্ধবিরতি চাই না, যেটি আগ্রাসী পক্ষকে আবারো অস্ত্র সজ্জিত হয়ে ফের হামলার সুযোগ দিয়েছে। আমরা আমাদের মিত্রদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, যথাযথ নিশ্চয়তা ব্যতীত এরূপ পরিস্থিতি আর মেনে নেয়া হবে না।’

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর