ফের বিধ্বস্ত হলো ভারতের যুদ্ধবিমান তেজাস
ফের বিধ্বস্ত হলো ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা যুদ্ধবিমান তেজাস। বিমান ঘাঁটিতে অবতরণ করার সময় দুর্ঘটনার শিকার হয়েছে এ ফাইটার জেট। রবিবার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় বিমানবাহিনীর একটি প্রতিবেদনে এমন খবর জানানো হয়েছে।ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, প্রশিক্ষণ উড্ডয়ন শেষ করার পর অবতরণের সময় এ দুর্ঘটনা হয়েছে। অবতরণ করার সময় যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে এই যুদ্ধবিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু পাইলট গুরুতর আঘাত ছাড়াই প্রাণে বেঁচে গেছেন বলে জানা যায়।
স্বাধীনতার বার্তা / মেবি
