সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া ‘ফার্স্ট পারসন ভিউ’ (এফপিভি) ড্রোন মোকাবিলা করতে ইসরাইলি সামরিক বাহিনী রীতিমতো হিমশিম খাচ্ছে।

ইসরাইলি সংবাদমাধ্যম ‘দ্য জেরুজালেম পোস্ট’-এর একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এইসব ড্রোনে বিশেষ রকমের ফাইবার অপটিক সুতা কিংবা তার ব্যবহার করছে। এ তারের দ্বারা এই ড্রোনগুলো সরাসরি নিয়ন্ত্রণ করা হচ্ছে, যার জন্য ইসরাইলের জ্যামিং ডিভাইস কিংবা সংকেত নিরোধক ব্যবস্থাগুলো ড্রোনগুলোকে শনাক্ত কিংবা বাধা দিতে ব্যর্থ হচ্ছে।

জেরুজালেম পোস্টে আরও উল্লেখ করে, গত রবিবার উত্তর সীমান্তে হিজবুল্লাহর একটি এফপিভি ড্রোন ইসরাইলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’-এর ব্যাটারিতে আঘাত হানে। হিজবুল্লাহ ইতিমধ্যে এ হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে দিয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর