এবার যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছে আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুদ্ধবিরতি কিংবা ইসরাইলের হয়ে যুদ্ধ— যুক্তরাষ্ট্রকে এই দুটির মাঝে যেকোনো একটি বেছে নিতে হবে। বুধবার (৮ এপ্রিল) সামাজিক মাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে তিনি এই কথা বলেছেন।
পোস্টে আরাগচি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির সকল শর্তগুলো সম্পূর্ণ পরিষ্কার ও স্পষ্ট। যুক্তরাষ্ট্রকে বর্তমানে অবশ্যই যেকোনো একটি বেছে নিতে হবে যে তারা যুদ্ধবিরতি চাচ্ছে নাকি ইসরাইলের পক্ষ হয়ে যুদ্ধ করতে চাচ্ছে। কারণ, এই দুটো এক সাথে কখনো চলতে পারবে না।’
তিনি লিখেছেন, ‘গোটা বিশ্ব লেবাননে গণহত্যা দেখছে। বর্তমানে বল রয়েছে যুক্তরাষ্ট্রের কোর্টে। বিশ্ব দেখছে যে এই দেশটি তার প্রতিশ্রুতি অনুসারে কোনো পদক্ষেপ নেবে কি না।’
এক মাসের অধিক সময় ধরে এই যুদ্ধ চলার পরে মঙ্গলবার (৭ এপ্রিল) যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান।
স্বাধীনতার বার্তা / মেবি
