সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

এবার মালয়েশিয়ার সাবাহ রাজ্যের উপকূলে প্রায় ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা এই তথ্য নিশ্চিত করে।

ইউনাইটেড স্টেট জিওলজিকাল সার্ভে  (ইউএসজিএস) জানিয়েছে, রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল হচ্ছে উপকূলীয় কোটা কিনাবালু এলাকার প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ হতে যেটির গভীরতা ছিল প্রায় ৬১৯ দশমিক ৮ কিলোমিটার।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর