এবার পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
পাকিস্তানের ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার বেশ কিছু অংশে গতকাল (২৫ সেপ্টেম্বর) ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। দেশটির পেশোয়ার, চিত্রাল, সোয়াত, সোয়াবি, বাজাউর, মারদান, চরসাদ্দা ও মানসেহরাতের পাশাপাশি ইসলামাবাদেও এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।
পাকিস্তান আবহাওয়া অধিদফতরের (পিএমডি) তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পটি বিকেল ৪টা ১২ মিনিটে অনুভূত হয়। এটির গভীরতা ছিল প্রায় ১১৪ কিলোমিটার।
সংস্থাটি জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল হচ্ছে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।
পাকিস্তান আরবীয়, ইউরেশীয় ও ভারতীয়– এ তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে এটি অবস্থিত, যার কারণে দেশটিতে পাঁচটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল সৃষ্টি হয়ে গেছে। বহু ফল্ট লাইনের সংযোগস্থলে অবস্থানের জন্য এই অঞ্চলে প্রায়ই টেকটোনিক মুভমেন্ট ঘটে।
গেলো সপ্তাহেও খাইবার পাখতুনখোয়ার নানা এলাকাতে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
