সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের জেরে এইবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সহযোগী ও ঘনিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

এদের মাঝে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনসিএস) সেক্রেটারি আলি লারিজানিসহ দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারাও আছেন। বিক্ষোভকারীদের দমন-পীড়নের অভিযোগ তুলে এই নিষেধাজ্ঞাটি আরোপ করে ট্রাম্প প্রশাসন।

এক ভিডিওবার্তাতে এই বিষয়টি নিয়ে একটি বিবৃতি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। কিন্তু নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যান্য সরকারি কর্মকর্তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। এ সিদ্ধান্তের কারণে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের সম্পদ যুক্তরাষ্ট্রে জব্দ করা হবে ও মার্কিন নাগরিকদের সঙ্গে তাদের ব্যবসা অবৈধ বলে বিবেচিত হবে।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে ইরানে মূল্যম্ফীতির জন্য বিক্ষোভ শুরু হলেও এরপরে সেটি সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুসারে, ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে প্রায় সাড়ে তিন হাজার মানুষের প্রাণহানি হয়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর