সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা ও সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা ছড়ানোর অভিযোগের কারণে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। গত জানুয়ারি মাসে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে বিক্ষোভ চলাকালীন সময়ে এ সহিংসতার ঘটনা ঘটে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছে মেহেদি রাসুলি, মোহাম্মদরেজা মিরি এবং ইব্রাহিম দৌলতাবাদি।

এদের মাঝে রাসুলি ও মিরিকে ‘মোসাদ সংশ্লিষ্ট’ ও দৌলতাবাদীকে মাশহাদের তাবারসি এলাকাতে দাঙ্গার নেতা হিসেবে বর্ণনা করা হয়।

প্রতিবেদনে বলা হয়, রাসুলি ও মিরি সরাসরি নিরাপত্তা বাহিনীর সদস্য হামিদরেজা ইউসুফিনেজাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ধ্বংস ও লুটপাট, মলোটভ ককটেল ব্যবহার করে জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ করা ও দেশীয় অস্ত্র তৈরির অভিযোগসহ নানা রকম অভিযোগ আনা হয়।

অপরদিকে, ইব্রাহিম দৌলতাবাদীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি ২৫০ হতে ৩০০ জন সশস্ত্র দাঙ্গাকারীকে জড়ো করে সংঘর্ষে লিপ্ত হন।

ইরানি কর্তৃপক্ষের দাবি হচ্ছে, ওই সংঘর্ষে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এছাড়াও একটি ব্যাংক ও একটি আধাসামরিক বাহিনী বাসিজ-এর একটি সামরিক ঘাঁটিসহ সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করার দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর