এবার ফাইবার অপটিক ড্রোন ব্যবহার বাড়াচ্ছে হিজবুল্লাহ
লেবাননের ভিতরে ইসরাইলি সেনা ও ট্যাংকের উপর হামলার জন্য সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নতুন ধর অস্ত্র ব্যবহার বৃদ্ধি করছে। তারা ছোট আকারের ‘ফাইবার অপটিক’ ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে বলে জানা যায়।প্রতিরক্ষা বিশ্লেষকদের মত অনুযায়ী, এইসব ড্রোন তুলনামূলকভাবে কম খরচে তৈরি করা ও এটি শনাক্ত করাও বেশ কঠিন। বিশেষ দিক হচ্ছে এগুলোকে প্রচলিত সিগন্যাল জ্যামিং প্রযুক্তি দিয়ে কোনোভাবেই নিষ্ক্রিয় করা যায় না।
বিশেষজ্ঞরা আরো বলেন, ফাইবার অপটিক তারের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে এইসব ড্রোন বেশ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যার ফলে যুদ্ধক্ষেত্রে এই রকমের প্রযুক্তির ব্যবহার নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করে দিচ্ছে।
স্বাধীনতার বার্তা / মেবি
