এবার বন্ধ করা হলো হরমুজ প্রণালী
তেল পরিবহন করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান। ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের একজন কর্মকর্তা জানান, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়ে দেয় ‘হরমুজ দিয়ে কোনো প্রকার জাহাজ চলাচল করতে দেয়া হবে না।’ বিশ্ব তেল রপ্তানির জন্য সব চাইতে গুরুত্বপূর্ণ রুটগুলোর মাঝে একটি হচ্ছে হরমুজ প্রণালী। উপসাগরীয় অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী সকল দেশগুলোর রপ্তানির একটি বড় অংশ এ প্রণালী দিয়ে সম্পন্ন হয়ে থাকে। সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাতসহ নানা দেশ এখান দিয়ে বিশ্বের নানা অঞ্চলে তেল পাঠিয়ে থাকে। সরু এই সামুদ্রিক পথটি ওমান উপসাগর ও আরব সাগরকে একসাথে যুক্ত করে।
এক কর্মকর্তা বলেন, ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো নির্দেশ দেয়নি।
ইরান দীর্ঘ সময় যাবত বলে আসছে যে যদি তাদের উপর কোনো রকমের হামলা হয় তবে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিবে।
স্বাধীনতার বার্তা / মেবি
