সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলরুমে ‘পূর্ব এশিয়া দাওয়াহ নেটওয়ার্ক (EADN)’—এর উদ্যোগে "দূর প্রাচ্যে ইসলামের দাওয়াহ: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয়" শীর্ষক একটি বিশেষ গোলটেবিল বৈঠক ও সেমিনার সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ রবিবার (২৮ জুন) বিকাল ৩:০০ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত এই আয়োজন চলে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশিষ্ট আলেম, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা-এর শাইখে সানী ও নায়েবে মুহতামিম হযরত মাওলানা আব্দুল গাফফার (দামাত বারাকাতুহুম) বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষা ব্যবহারের ক্ষেত্রে চরম অবক্ষয় দেখা দিয়েছে উল্লেখ করে আলেম ও তরুণ

মাওলানা আব্দুল গাফফার সাহাবায়ে কেরামের দাওয়াতের সোনালী ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, "ইসলামের মূল শক্তি ছিল এর নৈতিক সৌন্দর্য ও উত্তম আখলাক। হুদায়বিয়ার সন্ধির পর যুদ্ধমুক্ত পরিবেশে কাফের-মুশরিকরা যখন মুসলমানদের সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছিল, তখনই তারা ইসলামের চারিত্রিক মাধুর্যে মুগ্ধ হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করেছিল।"

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে ভিন্নমতাবলম্বীদের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের অকথ্য ও অশ্রাব্য ভাষা ব্যবহার করা হচ্ছে, তা কোনোভাবেই ইসলামের শিক্ষার সাথে সংগতিপূর্ণ নয়। রাসূলুল্লাহ (সা.) কখনোই কাউকে সরাসরি আক্রমণ করে কটু কথা বলেননি। তাই দাওয়াতের কাজকে ফলপ্রসূ করতে হলে আলেমদের নিজেদের ‘আইনে দাওয়াত’ বা জীবন্ত দাওয়াতে পরিণত হতে হবে, যেন তাদের আচরণ দেখেই মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়। সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় বা রাজনৈতিক বিরোধের জেরে রুক্ষ ও কঠোর ভাষা বর্জনের জন্য তরুণ আলেম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কনটেন্ট ক্রিয়েটরদের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি। এছাড়া তিনি ‘দেওবন্দিয়াত’ শব্দটির অতিরিক্ত ব্যবহারের মাধ্যমে নতুন কোনো বিভক্তি তৈরি না করে, সামগ্রিকভাবে ‘আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত’-এর পরিচয়কে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত গবেষক ও লেখক মুসা আল হাফিজ। অনুষ্ঠানে দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান মুফতি ফয়জুল্লাহ আমান দক্ষিণ কোরিয়ায় বিগত বছরগুলোতে অমুসলিমদের মাঝে দাওয়াত্তি কাজের অভিজ্ঞতা ও অভাবনীয় সাফল্যের ওপর একটি বিশেষ প্রবন্ধ পাঠ করেন।

দেশের শীর্ষস্থানীয় প্রায় ৫০ জন বিশিষ্ট আলেম, খতিব, ওয়ায়েজ ও চিন্তাবিদ এই গোলটেবিল বৈঠকে অংশ নেন। তাদের মধ্যে পূর্ব এশিয়া দাওয়াহ নেটওয়ার্কের মাওলানা জুবায়ের আহমদসহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত থেকে দূর প্রাচ্যে দাওয়াহ কাজের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে কীভাবে আরও সুসংগঠিতভাবে কাজ করা যায়, সে ব্যাপারে তাদের মূল্যবান মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।

অরাজনৈতিক, সেবামূলক ও দাওয়াতি সংগঠন ‘পূর্ব এশিয়া দাওয়াহ নেটওয়ার্ক’-এর এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা আগামী দিনেও এ ধরনের গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, ঢাকা-এর মুহাদ্দিস এবং 'স্বাধীনতার বার্তা'-এর প্রকাশক মাওলানা মুহিব্বুর রহমান।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর