দুর্নীতি মামলাতে বেনিয়ামিন নেতানিয়াহুর সাক্ষ্যগ্রহণ বাতিল
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দুর্নীতি মামলার আজকের (৪ মে) নির্ধারিত সাক্ষ্যগ্রহণ কর্মসূচি বাতিল করা হয়।
গত রাতে তার প্রতিরক্ষাদল আদালতকে একটি বার্তা প্রেরণ করার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় ইসরাইল গণমাধ্যম।
আদালত প্রশাসনের পক্ষ হতে দেয়া একটি বিবৃতিতে বলা হয়, ‘অ্যাটর্নি অমিত হাদাদের নিকট হতে রাতে পাওয়া আপডেটের পরিপ্রেক্ষিতে আজ (৪ মে) শুনানি অনুষ্ঠিত হবে না।’
কিন্তু কী কারণে এ শুনানি স্থগিত করা হলো, সেই বিষয়ে বিস্তারিত কোনো রকম তথ্য আদালত জানায়নি।
আজ (৪ মে) সকাল বেলা আদালতে হাজির হয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতিসংক্রান্ত অভিযোগের জবাব দেয়ার কথা ছিল। যদি অভিযোগ প্রমাণিত হয় তবে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। গাজা ও ইরানের সাথে ইসরাইলের যুদ্ধের জন্য দীর্ঘদিনের এ বিচার প্রক্রিয়া এর পূর্বেও বেশ কয়েকবার পিছিয়ে দেয়া হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
