দুবাইয়ে ইরানের হামলা
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হামলা চালায় ইউক্রেন। এতে একটি ড্রোন বিধ্বংসী অস্ত্রের ডিপো ধ্বংসের দাবি করে ইরান। ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানান, ওই ড্রোন ডিপোতে হামলা করার সময় ২১ জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ ছিলেন। আশঙ্কা করা যাচ্ছে, তারা সকলেই নিহত হন। শনিবার (২৮ মার্চ) ওই মুখপাত্র বলেছেন, দুবাইতে যুক্তরাষ্ট্রের কমান্ডার ও সেনাদের গোপন আস্তানাতে হামলা চালানো হয়। সেখানে মার্কিন সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য ইউক্রেনের ড্রোন-প্রতিরোধব্যবস্থা মজুত করে রাখা হয়। মুখপাত্র বলেছেন, গুদামটিতে উপস্থিত ইউক্রেনীয় বাহিনীর সদস্যদের ভাগ্য সম্পর্কে কোনো রকম তথ্য নেই, কিন্তু তারা সকলে সম্ভবত নিহত হয়েছে। এটির পাল্টা জবাবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্জি তিখিম বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা আনুষ্ঠানিকভাবে এই তথ্য সম্পূর্ণ অস্বীকার করছি। ইরান প্রায়ই এরূপ ভুয়া তথ্য ছড়ায়। এইদিক দিয়ে রাশিয়ানদের
সাথে তাদের কোনো পার্থক্য নেই।’
স্বাধীনতার বার্তা / মেবি
