সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দুবাই। এটির একটি অংশ হিসেবে নানা জাতীয়তার মোট ২৬ ভিক্ষুককে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। দুবাই পুলিশের সাধারণ অপরাধ তদন্ত বিভাগের অধীন সন্দেহজনক ব্যক্তি এবং অপরাধ প্রবণতা দমন শাখা শহরজুড়ে সকল থানার সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

প্রতি বছরের মতো এইবারো ‘ভিক্ষুকবিরোধী অভিযান’ শীর্ষক বার্ষিক কর্মসূচির আওতাতে এই কার্যক্রম চলমান আছে, যেটি স্লোগান হচ্ছে- ‘ভিক্ষামুক্ত সচেতন সমাজ’।

জনসচেতনতা বৃদ্ধি, নগরীর শৃঙ্খলা এবং ভাবমূর্তি রক্ষা করাই হচ্ছে এ উদ্যোগটির মূল লক্ষ্য। এতে করে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আছে দুবাই আবাসন ও বিদেশি নাগরিক অধিদপ্তর ও ইসলামিক বিষয়ক ও কল্যাণমূলক কার্যক্রম বিভাগ।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর