সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলে ইরানের ড্রোন হামলার ফলে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (১৬ মার্চ) ইরানের সামরিক বাহিনীর ছোড়া ড্রোনের আঘাতে ওই ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে আমিরাতের কর্তৃপক্ষ জানায়। গতকাল ( ১৬ মার্চ) আমিরাতের নানা প্রান্তে হামলা চালায় ইরান। এর পূর্বে, ইরানের হামলার কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ কয়েক ঘণ্টার জন্য স্থগিত ছিল। এছাড়াও দেশটির একটি তেল স্থাপনাতে ক্ষেপণাস্ত্র হামলার জন্য বেসামরিক একজন নাগরিকের প্রাণহানি ঘটেছে।

আমিরাতের উম্ম আল-কুওয়াইন সরকারের গণমাধ্যম অফিসের এক বিবৃতিতে বলা হয়, ‘আমিরাতের উম্ম আল-কুওয়াইনে একটি ভবনে ড্রোন হামলা করা হয়েছে যার ফলে সেখানে আগুন ধরে গেছে। কিন্তু এতে করে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।’

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর