সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করার ঘোষণা দেয়ার পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

গতকাল (২১ এপ্রিল) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি পোস্টে তিনি এই ধন্যবাদ জানিয়েছেন।

শেহবাজ লিখেন, ‘আমার ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের পক্ষ হতে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেয়ার সুযোগ দেওয়ার জন্য যুদ্ধবিরতি বাড়ানোর আমাদের অনুরোধ সদয়ভাবে গ্রহণ করার জন্য আমি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেন, পাকিস্তান একটি আলোচনার দ্বারা নিষ্পত্তির জন্য তার সকল প্রচেষ্টা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেছেন, আমি আন্তরিকভাবে আশা করছি যে, উভয় পক্ষই এই যুদ্ধবিরতি পালন অব্যাহত রাখবে ও সংঘাতের স্থায়ী অবসানের উদ্দেশ্যে ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফার আলোচনাতে একটি বিশাল ‘শান্তি চুক্তি’ সম্পন্ন করার জন্য সক্ষম হবে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর