দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত
দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে ৫ বছরের কারাদণ্ড দেয়। মার্শাল 'ল জারির ব্যর্থ চেষ্টার পরে তার বিরুদ্ধে জারি হওয়া এই গ্রেফতারি পরোয়ানা কার্যকরে বাধা দেওয়ার চেষ্টা–সংক্রান্ত মামলাতে গতকাল (১৬ জানুয়ারি) এই রায় ঘোষণা করা হয়েছে।
সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের রায়ে বলা হয়— ২০২৪ সালের ডিসেম্বর মাসে ইউন সুক ইয়লের ঘোষিত মার্শাল ল–সংক্রান্ত মামলাতে জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে কর্তৃপক্ষকে বাধা দেয়ার অভিযোগ সম্পূর্ণ প্রমাণিত হয়েছে।
এছাড়াও, আদালত ইউনকে সরকারি নথি জালিয়াতি ও মার্শাল ল জারির ক্ষেত্রে প্রয়োজনীয় সকল আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগেও দোষী সাব্যস্ত করে।
উল্লেখ্য, জরুরি আইন জারির চেষ্টার পরে ক্ষমতাচ্যুত হওয়া ইউনের বিরুদ্ধে এইটিই হচ্ছে প্রথম কোনো আদালতের রায়। কিন্তু তিনি যদি চায় তাহলে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।
স্বাধীনতার বার্তা / মেবি
