দায়িত্ব গ্রহণের পর কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জে জেডি ভ্যান্স
দায়িত্ব গ্রহণের পর সব চাইতে কঠিন চ্যালেঞ্জ সামনে নিয়ে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আজ (১১ এপ্রিল) ইসলামাবাদে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন তিনি ও আলোচনার কেন্দ্রবিন্দুতেই থাকছেন তিনি। এ আলোচনা এমন এক সময়ে অনুষ্ঠিত করা হচ্ছে, যখন উভয় পক্ষ দু'সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত প্রকাশ করেছে।
স্থায়ী সমাধানে পৌঁছানোর জন্য ভ্যান্সকে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার জন্য —যেখানে তাকে এক সাথে সন্তুষ্ট করতে হবে মার্কিন প্রেসিডেন্ট, তেহরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মিত্রদের।
স্বাধীনতার বার্তা / মেবি
