সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

দুই দিনের ব্যবধানে ফের দূর্ঘটনার শিকার হয়েছে স্পেনের একটি যাত্রীবাহী ট্রেন। এতে করে ট্রেনচালক নিহত ও অন্তত ৩৭ যাত্রী আহত হন। বুধবার (২১ জানুয়ারি) একটি প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানিয়েছেন। 

কর্মকর্তাদের মতে, মঙ্গলবার (২০ জানুয়ারি), স্পেনের নানা স্থানে ভারি বৃষ্টি হয়েছে। এতে করে বার্সেলোনার কাছাকাছি এলাকার ট্রেন লাইনের উপর কনটেইনমেন্ট ওয়াল ভেঙে পড়েছে। ট্রেনটি ওই দেয়ালের সঙ্গে ধাক্কা লাগার কারণে লাইনচ্যুত হয়েছে। যার ফলে, ঘটনাস্থলেই চালক নিহত হয়েছে।

দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করেছে জরুরি বিভিগের কর্মীরা। কিন্তু, হাসপাতালে নেওয়া হলেও ৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানায় কর্তৃপক্ষ।

গত রবিবার (১৮ জানুয়ারি) মালাগা হতে মাদ্রিদগামী একটি ট্রেন লাইনচ্যুত হলে পাশের লাইনের একটি ট্রেন এসে তাতে ধাক্কা দিয়েছে। এই ঘটনাতে নিহত হয়েছে অন্তত ৪২ জন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর