সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহবাহী বিমান দেশটির পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে পৌঁছেছে।

ইরানের গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, মাহান এয়ারের মরদেহবাহী বিমানটি মাশহাদ বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে চলাচল করছে। উল্লেখ্য, মাশহাদই খামেনির জন্মশহর।

এর আগে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে ধর্মীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে লাখো মানুষ অংশ নেন। খামেনির মৃত্যুর পর গত ছয় দিন ধরে ইরান ও ইরাকজুড়ে শোকানুষ্ঠান ও শেষ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি চলেছে।

এই কর্মসূচির অংশ হিসেবে নাজাফ, কারবালাসহ বিভিন্ন স্থানে জানাজা ও শোকসভা অনুষ্ঠিত হয়। নাজাফ থেকে মরদেহ মাশহাদে স্থানান্তরের মধ্য দিয়ে শেষ পর্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে।

খামেনির কার্যালয়ের প্রধান মোহাম্মদ মোহাম্মাদি গোলপায়েগানি জানিয়েছেন, জীবদ্দশায় খামেনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে মাশহাদের ইমাম রেজার মাজারের পাশে দাফন করা হয়। তার সেই ইচ্ছা অনুযায়ীই মাশহাদে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর