আমিরাতে ইরানের হামলা
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলে হামলা চালায় ইরান। এতে করে সংযুক্ত আরব আমিরাতে একজন বাংলাদেশিসহ মোট ৩জন নিহত হন ও ৫৮ জন আহত হন বলে জানায় দেশটির কর্তৃপক্ষ।
এই হামলার ফলে পাকিস্তানি, নেপালি ও বাংলাদেশি নাগরিক নিহত হন বলেও জানায় কর্তৃপক্ষ।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জানা যায়, তারা মোট ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এর মাঝে ১৫২টি ধ্বংস করা হয়। এর পাশাপাশি দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়।
একটি বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, সর্বমোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়। এর মাঝে ৫০৬টি প্রতিরোধ ও ধ্বংস করা হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
