সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, দুইটি বেশ গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হওয়ার কারণে এখনো যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরু হয়নি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে তিনি বলেছেন, আলোচনার পূর্বে দুই পক্ষের মাঝে সম্মত হওয়া দুইটি বিষয় এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এর মাঝে একটি হচ্ছে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ও অপরটি হচ্ছে ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করে দেওয়া।

তিনি জোর দিয়ে আরো বলেছেন, আলোচনা শুরুর পূর্বে এ দুইটি শর্ত পূরণ হওয়া জরুরী।

এইদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেন ও আসন্ন আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

যদিও আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি, ধারণা করা যাচ্ছে গালিবাফ নিজেও ইরানের আলোচক দলের একটি অংশ হতে পারেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে, ইসরাইলের লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়ে গেছে। কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ হতে কোনো রকম আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর