সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সৌদি আরবে ১৪৪৭ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, যার ফলে ৩০ রোজা পূর্ণ করে, শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

দীর্ঘ এক মাস রোজা রাখার পরে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্‌যাপন করে থাকেন। এটি হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এ উৎসবের তারিখ নির্ধারণ করা হয়।

সৌদি আরবের রাজকীয় আদালত (রয়্যাল কোর্ট) জানিয়েছে, শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বলে ঘোষণা করেন সুপ্রিম কোর্ট।

এর পূর্বে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ গালফ নিউজ এসেছে, চাঁদ দেখা কমিটির সদস্যরা লক্ষ্য করেন যে রাজ্যের অধিক স্থানেই মেঘলা আবহাওয়া অব্যাহত আছে ও বর্তমানে বেশ কয়েকটি স্থানের দিকে বৃষ্টির সম্ভবানা আছে, যেটি চাঁদের দৃশ্যমানতাকে প্রভাবিত করতে পারে। তার কিছু পরেই চাঁদ দেখা না যাওয়ার ঘোষণা দিল কর্তৃপক্ষ।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর