আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে করে প্রাণহানি এসে দাঁড়িয়েছে সাতজনে। এছাড়াও শিশুসহ আহত হন মোট ১৩ জন। মঙ্গলবার (২০ জানুয়ারি) একটি প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
নিহতদের মাঝে আছে একজন চীনা নাগরিক। শাহর-ই-নও এলাকার একটি চীনা রেস্টুরেন্টে এ বিস্ফোরণ ঘটে। এলাকাটিকে শহরের সব চাইতে সুরক্ষিত হিসেবে বিবেচনা করা হয়েছে। পর্যটক ও বিদেশি কূটনীতিকদের বসবাস আছে সেস্থানে।
অফিস ভবন, শপিং কমপ্লেক্সের পাশাপাশি আছে দূতাবাস। বিস্ফোরণের ধরন বা প্রকৃতি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত চালাচ্ছে দেশটির প্রশাসন।
তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি বলেন, 'প্রাথমিকভাবে বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও আহত হন বলে জানা যায়। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, গত বছর কাবুলে ড্রোন হামলার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। এর পরপরই সীমান্তে সংঘর্ষে জানিয়েছে দুই প্রতিবেশী দেশ।
স্বাধীনতার বার্তা / মেবি
