সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর এলাকার আশপাশ হতে সকল বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার সতর্কতা জারি করেছেন ইরান।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছেন, দুবাইয়ের জেবেল আলি বন্দর, আবুধাবির খলিফা বন্দর ও ফুজাইরাহ বন্দর সংলগ্ন এলাকা হতে সকল মানুষকে অবিলম্বে সরে যেতে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এইসব এলাকাতে বেসামরিক স্থাপনার মাঝে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ও আশ্রয়ের জন্য সেগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আসন্ন কয়েক ঘণ্টার মাঝে এইসব স্থাপনাতে হামলা চালানো হতে পারে বলে সতর্ক করা হয়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর