আবারো জাপানের প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি
ফের জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। আজ (১৮ ফেব্রুয়ারি) পার্লামেন্টের নিম্নকক্ষের সম্পূর্ণ অধিবেশনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি সানা তাকাইচি জাপানের ১০৫তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। আজই নিজের ২য় মন্ত্রিসভা গঠন করবেন তাকাইচি।
২০২৫ সালের অক্টোবর মাসের শেষের দিকে ১০৪ তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তাকাইচি। এরপরে ২৩ জানুয়ারি তিনি এই পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছেন।
এরপরে ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এলডিপি দুই-তৃতীয়াংশেরও অধিক আসন পেয়ে জয়লাভ করেছে ও প্রত্যাশিতভাবেই তিনি ১০৫ তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
প্রধানমন্ত্রী মনোনয়ন ভোট হাউস অব কাউন্সিলরেও আলাদাভাবে অনুষ্ঠিত হয়েছে। যেহেতু দুইটি কক্ষের মাঝে ফলাফল এক না হলে নিম্নকক্ষের ভোট প্রাধান্য পায়, সে হিসেবে তাকাইচির প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচন নিশ্চিত করা হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
