সাফজয়ী নারী ফুটসাল দলকে অভিনন্দন জানিয়েছে তারেক রহমান
বাংলাদেশ নারী ফুটসাল দলের ঐতিহাসিক সাফল্যে আন্তরিক অভিনন্দন জানায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল (২৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম একটি ফেসবুক পোস্টে এই অভিনন্দন জানিয়েছেন।
এই পোস্টে তারেক রহমান লিখেন, নির্বাচনী প্রচার-প্রচারণার ব্যস্ততার মাঝেই বাংলাদেশের জন্য একটি অনুপ্রেরণাদায়ক খবর পেয়েছি। প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের নারী দলকে অভিনন্দন জানাচ্ছি। সীমিত সুযোগ সুবিধার মাঝেও তাদের খেলোয়াড়সুলভ আচরণ ও প্রতিভা প্রমাণ করে যে চাইলেই সবকিছু সম্ভব।
তিনি আরো লিখেন, এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত হচ্ছে তাদের বিষয়ে আরো অধিক যত্মশীল হওয়ার পাশাপাশি নানা রকমের সুযোগ সুবিধা দেওয়া যাতে করে তারা বাংলাদেশের গর্ব ও সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারে।
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হওয়া দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটসালের প্রথম আসরে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ দল।
স্বাধীনতার বার্তা / মেবি
